মনে প্রানে তিনি আর্জেন্টিনা সাপোর্টার। তবে বিশেষ এক ব্রাজিলের জার্সি পরে পাঁচবারের চ্যাম্পিয়নদের খেলা দেখতে নিউইয়র্কের মেট লাইফ স্টেডিয়ামে হাজির হয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা সাকিব আল হাসান। নেইমারের এজেন্ট হিসেবে পরিচিত রবিন মিয়ার এক ফেসবুক পোস্টে তেমনটাই জানা গেছে। সাকিবের পরিহিত জার্সিটি মোটেই সাধারন ছিল না । সেটি সাইন করেছেন ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা নেইমার। ধারণা করা হচ্ছে এটি ব্রাজিলিয়ান সুপারস্টারের নিজের জার্সি
কদিন আগে বাংলাদেশি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, ‘ব্রাজিলের ম্যাচ দেখব। জার্সিও কিনব ব্রাজিলের। পোস্ট দেব, পল্টি!’
ফুটবলে আর্জেন্টিনার কট্টর সমর্থক সাকিব। দারুণ পছন্দ করেন লিওনেল মেসিকে, ক্লাব ফুটবলে বার্সেলোনাকে সমর্থন করেন – এই তথ্যগুলো দেশের ক্রিকেট সমর্থকদের কাছে বেশ পরিচিতই। দীর্ঘদিন ধরেই পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব এবার খেলা দেখতে গেলেন ব্রাজিলের।

Dhaka News36