স্টাফ রিপোর্টার : দীর্ঘদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। কবে তিনি দেশে ফিরবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই ছিল অনিশ্চয়তা। তবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি নিজেই জানিয়েছেন, শিগগিরই বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।
দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে সাকিব বলেন, দ্রুত বাংলাদেশে যাবো ইনশাল্লাহ।
সবশেষ ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে সিরিজে বাংলাদেশের হয়ে খেলেছিলেন সাকিব। এরপর আর দেশে ফেরেননি তিনি। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি বিদেশেই অবস্থান করছেন

Dhaka News36