সাভার প্রতিনিধি:
সাভারের তালবাগ কবরস্থানের অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক কল্যাণের জন্য সাভার পৌর প্রশাসকের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। প্রশাসনের এই জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।
দীর্ঘদিন ধরেই এই কবরস্থানের নানা উন্নয়নমূলক কাজের প্রয়োজনীয়তা অনুভব করছিলেন স্থানীয়রা। এলাকাবাসীর মতে, পৌর প্রশাসনের এই মহৎ উদ্যোগ শুধু কবরস্থানের ভৌত অবকাঠামো উন্নয়নেই সহায়ক হবে না, বরং এলাকার মানুষের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণেও সরাসরি ভূমিকা রাখবে।
স্থানীয়রা জানান, জনকল্যাণমূলক এমন পদক্ষেপ প্রমাণ করে যে বর্তমান সরকার এবং সাভার পৌর প্রশাসন জনগণের চাহিদা ও সার্বিক কল্যাণের প্রতি আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
মাননীয় সরকার এবং সাভার পৌর প্রশাসনের এই যুগান্তকারী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে এলাকাবাসী আশা করেন, ভবিষ্যতেও সাভার এলাকায় এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এতে করে স্থানীয় সমাজব্যবস্থা আরও সমৃদ্ধ ও সুন্দর হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সবশেষে, এই মহতী উদ্যোগের জন্য সাভার পৌর প্রশাসন ও বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তারা।

Dhaka News36