সাভারে ওয়ারেন্টভুক্ত আসামি নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।
শুক্রবার সকালে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ সাচ্চু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এরআগে বৃহস্পতিবার রাতে সাভার পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত নাসির উদ্দিন সাভার পৌর এলাকার রেডিও কলোনী মহল্লার মৃত আব্দুল লতিফের ছেলে।
পুলিশ জানায়, নাসির উদ্দিনের বিরুদ্ধে সাভার মডেল থানায় চেক ডিজঅনারের একটি মামলা রয়েছে। সেই মামলায় নাসির উদ্দিন ওয়ারেন্টভুক্ত আসামি।
মামলার এজাহারসূত্রে জানা যায়, বাদী মোঃ সুমন শেখ নাসির উদ্দিনের কাছে পাওনা টাকা পায়। সেই টাকা পরিশোধের জন্য নাসির উদ্দিন ৩৬ লাখ টাকার একটি চেক দেন। তবে চেকটি ব্যাংকে জমা দিলে ডিজঅনার হয়ে আসে। এরপরে সুমন শেখ বাদী হয়ে পাওনা টাকার জন্য আদালতে একটি মামলা দায়ের করেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ সাচ্চু বলেন, মামুন শেখ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিল। সেই মামলায় নাসির উদ্দিনকে সাভার মডেল থানায় গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামি। রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
6
Dhaka News36