ধামরাইয়ে সূতিপাড়া ইউনিয়নের কালামপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ঢাকা জেলা উত্তর-এর অস্থায়ী ও ধামরাই উপজেলার কার্যালয় উদ্বোধনকালে এনসিপির পদবঞ্চিত নেতা কর্মীদের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত দুই গ্রুপের ৭ জন আহত হন।
addশুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৪টার দিকে কালামপুর বাস স্টেশন এলাকায় হাজী কামরুল সুপার মার্কেটের তৃতীয় তলায় কার্যালয় উদ্বোধন শেষে বক্তব্য চলাকালীন সময়ে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কার্যালয় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ।
addএ সময় ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ জানান, এনপিপির ভিতরে কিছু দালাল রয়েছে। যারা জুলাইকে পুঁজি করে ব্যবসা করছে। তারা আজ এই হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, এ কমিটি আত্মপ্রকাশ হলে তাদের জুলাই ব্যবসা বন্ধ হয়ে যাবে সেই ক্ষোভ থেকে তারা হামলা চালিয়েছে। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছে। এর মধ্যে ২ জনের মাথা ফেটে গেছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
add 7
Dhaka News36