কুমিল্লায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ রবিবার (০৫ এপ্রিল) দুপুরে জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী বলছেন, দুপুর ১টার পর বাস স্ট্যান্ডের আকাশে কালো ধোঁয়া দেখে ঘটনাস্থলে এসে তিনটি বাস জ্বলতে দেখেন পরিবহন শ্রমিকরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের আগে কয়েকজন মাদকসেবীকে বাস থেকে বেরিয়ে যেতে দেখেছেন তারা। মাদক সেবনের পর বাসে আগুন লাগাতে পারে বলে ধারণা করছেন পরিবহন শ্রমিকরা।
এদিকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বাসের ভেতরের অংশ পুরোপুরি পুড়ে গেছে, তবে কীভাবে আগুনের সূত্রপাত ও কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক বলতে পারেননি তিনি।
সূত্র https://www.dhakaprokash24.com

Dhaka News36