পাবনার ঈশ্বরদীতে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে বিষপান করে আত্মহত্যা করেছেন আলিফ ইসলাম নামের এক যুবক।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, গত ০১ মার্চ হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান তরিকুল ইসলাম। তিনি ঈশ্বরদীর হাসপাতাল রোড এলাকায় দীর্ঘদিন ধরে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের প্রধান উপার্জনকারী এ মানুষটির আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া।
বাবা হারানোর শোক সইতে না পেরে তার ছেলে আলিফ ইসলাম (১৯) বিষপান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মঙ্গলবার চিকিৎসাধীন আলিফের মৃত্যু হয়।
তরিকুলের প্রতিবেশী আবু তালেব বলেন, বাবা ও ছেলের পরপর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন সবাই।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুজ্জামান বলেন, বাবার মৃত্যুর শোক সহ্য করতে পেরে আলিফ ইসলাম নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন বলে বিষয়টি শুনেছি।

Dhaka News36