ঢাকা জেলার আশুলিয়ায় (ডিবি উত্তর) এর অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
ঢাকা জেলা ডিবি (উত্তর) গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত ১১:৫০ ঘটিকায় আশুলিয়া থানাধীন কাঠগড়া চৌরাস্তা দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানেএক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সজল মন্ডল (২৮) পিতা:আফাজ উদ্দিন মন্ডল ও মাতা:মোসাঃ হোসনে আরা বেগম দুর্গাপুর মন্ডল পাড়া, আশুলিয়া, ঢাকা এলাকার বাসিন্দা।
গ্রেফতারের সময় তার কাছ থেকে সর্বমোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকসহ আসামিকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ বলেন, আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Dhaka News36