বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক বাংলাদেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।
আজ বুধবার বিকেলে ঢাকা – ১৯ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র উদ্ধার করা নির্বাচন, আগামী জাতীয় নির্বাচন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন।
এ সময় তিনি আরো বলেন, সকলকে ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণ করতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিপুল ভোটে জয়ী করতে হবে এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ করে দিতে হবে। এ সময় ঢাকা জেলা যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Dhaka News36