এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতকে হারিয়ে অবশেষে ২২ বছরের দীর্ঘ আক্ষেপ ঘোচালো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ মোরসালিনের একমাত্র গোলেই ০-১ ব্যবধানে জয় তুলে নেয় লাল-সবুজের দল।
পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত প্রতিরোধ এবং আক্রমণ-প্রতিরক্ষার লড়াই উপহার দেয় বাংলাদেশ। তবে খেলার মোড় ঘুরিয়ে দেন তরুণ তারকা শেখ মোরসালিন। তার দারুণ গোলেই ভারতকে হারিয়ে ঐতিহাসিক এই জয় নিয়ে মাঠ ছাড়ে হামজা-সমিতরা।
এর আগে ২০০৩ সালের ১৮ জানুয়ারি ঢাকার জাতীয় স্টেডিয়ামেই ভারতকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। মতিউর রহমান মুন্নার গোল্ডেন গোলে সেদিন বাংলাদেশ উঠেছিল সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
তারপর কেটে গেছে দীর্ঘ ২২ বছর—কিন্তু আর জয়ের মুখ দেখা হয়নি ভারতের বিপক্ষে। অবশেষে সেই খরা কাটল আজকের ম্যাচে।

Dhaka News36