নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বেলুন ও পায়রা উড়িয়ে খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। স্টেডিয়ামে প্রবেশ করেই প্রধানমন্ত্রী গ্যালারির চারদিকে অবস্থান নেয়া শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের কাছে ছুটে যান।

এ সময় তাকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন শিক্ষার্থী ও ক্রীড়াবিদরা। তারা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের এই প্রাণবন্ত মুহূর্তে স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়

  • Related Posts

    আগামীকাল সকাল ৮টা থেকে সারাদেশে ৪ দিন গ্যাসের চাপ কম থাকবে

    স্টাফ রিপোর্টার : কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সারাদেশে গ্যাস সরবরাহ কম থাকবে। এ সময়ে সাভারসহ দেশের বিভিন্ন এলাকায়…

    শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ আটক ২৮

    রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার অভিযোগে অন্তত ২৮ জনকে আটক করেছে পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা…

    Comments (0)

    Your email address will not be published. Required fields are marked *