পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ৬ সদস্যের মজুরি বোর্ড গঠন

স্টাফ রিপোর্টার : তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ৬ সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। বোর্ডে চেয়ারম্যানসহ নিরপেক্ষ, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী।

ঘোষিত বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। সংশ্লিষ্ট শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক এবিএম সামছুদ্দিন।

অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। সংশ্লিষ্ট শিল্পে নিযুক্ত শ্রমিকদের প্রতিনিধি হিসেবে বোর্ডে স্থান পেয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২০২৬ সালের সংশোধিত ১৩৮ ধারার বিভিন্ন উপধারার বিধান অনুযায়ী তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে।

এই বোর্ডের মাধ্যমে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।ত

  • Related Posts

    শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ আটক ২৮

    রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার অভিযোগে অন্তত ২৮ জনকে আটক করেছে পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা…

    ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন, অপেক্ষায় পর্যটকরা

    পর্যটকদের জন্য আগামী ১ নভেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন। নভেম্বর থেকে দ্বীপটিতে পর্যটকদের যাতায়াতের অনুমতি দেওয়ার খবরে ভ্রমণপিপাসুদের মধ্যে দেখা দিয়েছে আগ্রহ ও উৎসাহ। দীর্ঘ প্রতীক্ষার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *