সাভার প্রতিনিধি: সাভারের শিল্পপ্রতিষ্ঠান আল মুসলিম গ্রুপের সামনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে অবস্থান নিয়েছেন সাভার পৌর যুবদলের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খানের নির্দেশনায় সাভার পৌর যুবদলের নেতাকর্মীরা কারখানার সামনে সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করেন। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো স্বার্থান্বেষী মহল যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যেই এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে, সাভার পৌর যুবদলের এই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল অবস্থানের প্রতি স্থানীয় সচেতন মহলসহ বিভিন্ন পর্যায় থেকে পূর্ণ একাত্মতা প্রকাশ করা হয়েছে। শিল্পাঞ্চলের স্থিতিশীলতা রক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় যুবদলের নেতাকর্মীদের এই দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই উদ্যোগের সাথে সংহতি প্রকাশ করা হয়।

dhakanews36.com