নিজস্ব প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে এবং পরিকল্পিতভাবে গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে থাকার ঘোষণা দিয়ে ঢাকা–চন্দ্রা মহাসড়কে মোটরসাইকেল শোডাউন করেছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল। সংগঠনের সদস্য সচিব আসাদুজ্জামান মোহনের নেতৃত্বে আয়োজিত এই শোডাউনে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে এই মোটরসাইকেল শোডাউন পরিচালিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে শোডাউনে অংশ নেন। শোডাউনকে ঘিরে মহাসড়কের আশপাশের এলাকায় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং যান চলাচল স্বাভাবিক রাখতে আয়োজকদের তৎপরতা লক্ষ্য করা যায়।
শোডাউন চলাকালে ও সংক্ষিপ্ত বক্তব্যে সদস্য সচিব আসাদুজ্জামান মোহন বলেন, “কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে এবং পরিকল্পিতভাবে গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্র মোকাবিলা করতে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল রাজপথে আছে।”
পাশাপাশি তিনি সাংগঠনিক ঐক্য ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

dhakanews36.com