রাউফুর রহমান পরাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ আইয়ুব খান। তার এই পদোন্নতিতে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড, ত্যাগ ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলের শীর্ষ পর্যায়ের নেতারা জানান, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে মোহাম্মদ আইয়ুব খানের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বিভিন্ন পর্যায়ে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
মোহাম্মদ আইয়ুব খান তার প্রতিক্রিয়ায় বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। যুবদলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং তরুণ সমাজকে ইতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে যুবদলকে আরও শক্তিশালী করার চেষ্টা থাকবে।”
তার এই পদোন্নতিতে সাভার ও আশুলিয়ায় বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীদের মাঝে আনন্দ প্রকাশ করতে দেখা যায়। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।
দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, তার অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বগুণ যুবদলকে আরও সুসংগঠিত ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

Dhaka News36