আজ মহান ২৬ মার্চ, স্বাধীনতা দিবস উপলক্ষে “নিরাপদ সড়ক চাই (নিসচা)” আশুলিয়া থানা শাখার পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের প্রতিও সম্মান জানানো হয়।
এ সময় নিসচা আশুলিয়া থানা কমিটির সভাপতি জি এম মিন্টুর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা শহীদদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের স্বাধীনতা অর্জনে যেসব বীর শহীদ জীবন উৎসর্গ করেছেন, তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
নেতৃবৃন্দ আরও বলেন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে নিসচা এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Dhaka News36