জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ঢাকা জেলা উত্তরের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে নাবিলা তাসনিদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন দিলশানা পারুল। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ও ঢাকা-১৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
সোমবার (১৬ মার্চ) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের যুগ্ম সংগঠক সারজিস আলম-এর সাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন জুলকার নাইন ও ফয়সাল হোসেন খান। সদস্য সচিব হয়েছেন সালামত উল্লাহ রনি। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মোহাম্মদ মেহেদী হাসান এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসরাফিল ইসলাম খোকন ও আমজাদ হোসেন রাজু।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া তিনজন হলেন মুফতি শহীদুল্লাহ শুয়াইব, আজাহারুল ইসলাম তামিম ও নাজমুল হক।
এ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Dhaka News36