স্টাফ রিপোর্টার : দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সাভারে গ্রেপ্তার হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা নাঈম ইসলাম বাদশা। মঙ্গলবার (১০ মার্চ) ভোর রাতে সাভার মডেল থানা পুলিশের একটি অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ডেল্টার মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাঈম ইসলাম বাদশা (২২) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কুনাউড় গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

Dhaka News36