0-3840x2160-0-0-{}-0-12#
রাউফুর রহমান পরাগ : দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনের পর গতকাল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন। দুপুর ২টা থেকে জাতীয় স্মৃতিসৌধ এলাকা ও আশেপাশের সড়কগুলোতে লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করতে থাকেন জনাব তারেক রহমানকে স্বাগত জানাতে। এ সময় জাতীয় স্মৃতিসৌধ এলাকা ও আশেপাশে সৃষ্ট ময়লা আবর্জনায় নোংরা পরিবেশের সৃষ্টি হলে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে একটি দল রাতের মধ্যে জাতীয় স্মৃতিসৌধ এলাকা ও আশেপাশের সড়ক থেকে সকল ময়লা আবর্জনা পরিষ্কার করে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। স্থানীয় এলাকাবাসী ও আশেপাশের দোকানদার সহ সর্বস্তরে মানুষ বিষয়টি ইতিবাচক ভাবে দেখছেন। এ ব্যাপারে সকালে মোহাম্মদ আইয়ুব খান বলেন, আগামীর রাষ্ট্রনায়ক ও আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন এটি জানার পর থেকে লক্ষ লক্ষ লোক জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে উপস্থিত হন। দুপুর ২ টা থেকে প্রায় রাত ১১ টা পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের উপস্থিতির কারণে বিভিন্ন রকমের ময়লা ও আবর্জনার সৃষ্টি হয়। পরবর্তীতে জনাব তারেক রহমান স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর আমরা রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত শতাধিক নেতাকর্মী মিলে জাতীয় স্মৃতিসৌধ ও আশেপাশের সড়কগুলো থেকে সকল ময়লা আবর্জনা অপসারণ করে পরিষ্কার-পরিচ্ছন্ন অবস্থায় ফিরিয়ে আনা হয়।

Dhaka News36