পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ৬ সদস্যের মজুরি বোর্ড গঠন

স্টাফ রিপোর্টার : তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ৬ সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। বোর্ডে চেয়ারম্যানসহ নিরপেক্ষ, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী।

ঘোষিত বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। সংশ্লিষ্ট শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক এবিএম সামছুদ্দিন।

অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। সংশ্লিষ্ট শিল্পে নিযুক্ত শ্রমিকদের প্রতিনিধি হিসেবে বোর্ডে স্থান পেয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২০২৬ সালের সংশোধিত ১৩৮ ধারার বিভিন্ন উপধারার বিধান অনুযায়ী তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে।

এই বোর্ডের মাধ্যমে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।ত

  • Related Posts

    আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ৩ মামলা, আসামি ২৩০০, গ্রেপ্তার ১১

    নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে বিভিন্ন কারখানায় ভাঙচুর ও হামলার ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা দুই হাজার তিনশতাধিক ব্যক্তিকে আসামি…

    ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

    স্টাফ রিপোর্টার : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। বৃহস্পতিবার…

    Comments (0)

    Your email address will not be published. Required fields are marked *