নিজস্ব প্রতিবেদক
পতিত আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম এবং দেশের বিভিন্ন স্থানে চলমান নাশকতা, জ্বালাও-পোড়াও, বোমা হামলা ও অগ্নিসংযোগের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে সাভার থানা যুবদল ও বিরুলিয়া ইউনিয়ন যুবদল। ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খানের নির্দেশে এই কর্মসূচি পালিত হয়।
সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর বাজারে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা অংশ নেন এবং নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা ও নাশকতামূলক কর্মকাণ্ড রাজপথে থেকেই প্রতিহত করা হবে। পাশাপাশি সাংগঠনিকভাবে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ থেকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

dhakanews36.com