বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সম্মানিত চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সাভারের আশুলিয়ার ডেন্ডাবর ইয়াকুবিয়া হাবিবিয়া মাদ্রাসা ও এতিমখানায় ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন উপস্থিত ওলামায়ে কেরামগণ।

অনুষ্ঠানে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আজ আমরা এতিম শিশুদের সঙ্গে সময় কাটালাম এবং তাদের মাঝে খাবার বিতরণ করলাম। অসহায় ও এতিমদের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতির অন্যতম মানবিক দিক। আমরা দেশবাসীর কাছে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণময় নেতৃত্বের জন্য দোয়া কামনা করছি।”

মোনাজাত শেষে ডেন্ডাবর ইয়াকুবিয়া হাবিবিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়। এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

dhakanews36.com