পবিত্র মাহে রমজানে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৭ মার্চ আশুলিয়ার ভাদাইল এলাকায় ধামসোনা ৬ নং ওয়ার্ড জামায়াতের আমির হাফেজ মাওলানা মোঃ শাহ আলমের আয়োজনে উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলার সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ভাদাইল ফ্রেন্ডস ক্লাবের সভাপতি আলহাজ্ব ইসরাফিল হোসেনসহ স্থানীয় নেতাকর্মী, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার মুসল্লিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলামের ইতিহাসে বদর দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে মুসলমানদের ঐতিহাসিক বিজয় অর্জিত হয়।
তাই বদরের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে ইসলামের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Dhaka News36