ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশে চলছে তৈরি পোশাক কারখানার কার্যক্রম। সোমবার সকাল থেকেই শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানায় নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। কোথাও বড় ধরনের শ্রমিক অসন্তোষ কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শিল্পাঞ্চলের জামগড়া, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, জিরাবো, বাইপাইল, হেমায়েতপুর উলাইল রেডিও কলোনি ও আশপাশের বিভিন্ন এলাকায় কারখানাগুলোতে স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলছে। শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে উপস্থিত হয়ে উৎপাদন কাজে অংশ নিচ্ছেন। এতে শিল্পাঞ্চলজুড়ে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের মধ্যে কাজে ফেরার প্রবণতা দেখা যাচ্ছে। পাশাপাশি কারখানা কর্তৃপক্ষও স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রেখেছে।
এদিকে শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।

dhakanews36.com