ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন অব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-জিবিসির নেতৃত্বে সাভারের শাওন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বাঙলা কলেজ ক্যাম্পাসে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন অব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-জিবিসি’র প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শফিকুল ইসলাম শাওন এবং সদস্য সচিব হয়েছেন এস এম রাজীব।

কমিটিতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মোজাম্মেল হোসেন চৌধুরী। পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক কামরুল নাহার ও অধ্যাপক মুহাম্মদ নাজমুল হক।

এ ছাড়া প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন ফয়সাল রেজা এবং সার্বিক তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আরিকুল ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. শিহাব আহমেদ।

যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুমাইয়া আলম, আশিকুর রহমান রাকিব, মো. আশিকুর রহমান রিজভী, অনিক হোসেন ও মো. নাজমুল হাসান নিশাদ।

কমিটির অন্যান্য সদস্য হলেন- শাহ মো. আজমাইন ফেরদৌস (প্রান্ত), ফাহমিদা সাদিয়া, শান্তা আক্তার, মো. রায়াত ইসলাম সাম্য, সিনথিয়া ইসলাম স্মৃতি, তাওসিফ বিন আহমেদ ভূঁইয়া, মেহরাব হোসেন, সানজিদা আক্তার রিতু, হাসনাইন হাওলাদার ইফরাত, আল-আমিন মালিক করবী, সামিউল আলম সবুজ, মো. মাহির দাইয়ান ও তাওহীদ আদনান।

সংগঠনটির গঠনতন্ত্রের অধ্যাদেশ-১ অনুযায়ী গঠিত এ আহ্বায়ক কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত ও প্রকাশের দায়িত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এ সংগঠনের মাধ্যমে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ, সাংগঠনিক দক্ষতা অর্জন এবং সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি হবে।

  • Related Posts

    পোশাক খাতে অস্থিরতা শ্রমিকদের আন্দোলন নয়: যুবদল নেতা আইয়ুব খান

    নিজস্ব প্রতিবেদক, সাভার: তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতা ও ভাঙচুরের ঘটনা সাধারণ শ্রমিকদের আন্দোলন নয় বলে দাবি করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান। তিনি অভিযোগ করেন, শিল্পাঞ্চলকে অস্থিতিশীল…

    জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমানত

    জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে পায়ে হেঁটে অংশ নেবেন…

    Comments (0)

    Your email address will not be published. Required fields are marked *