সাভার প্রতিনিধি, ঢাকা নিউজ ৩৬:
ঢাকা সাভারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ’ (বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ইংরেজি ও বাংলা ভার্সন)-এ শিক্ষক ও বিভিন্ন কর্মচারী পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৬টি ক্যাটাগরিতে মোট ৪৪ জনকে স্থায়ী ও চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
পদের বিবরণ, বেতন ও যোগ্যতা:
১. ক) সহকারী শিক্ষক (স্থায়ী) – ১৮ জন
- বিষয়সমূহ: বাংলা-০২, ইংরেজি-০৪, গণিত-০৪, বিজ্ঞান (পদার্থ/রসায়ন/জীববিজ্ঞান)-০২, বাংলাদেশ ও বিশ্বপরিচয়-০২, ইসলাম শিক্ষা-০২, আইসিটি-০২ জন।
- খ) সহকারী শিক্ষক (স্থায়ী) – ০৪ জন (শুধুমাত্র নার্সারি ও কেজি শ্রেণির জন্য)।
- গ) শিখন সহকারী – ০৮ জন (প্লে-গ্রুপ, নার্সারি ও কেজি শ্রেণির জন্য)।
- বেতন: শিক্ষক (ক ও খ) পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০/-) এবং শিখন সহকারী (গ) পদের জন্য নির্ধারিত বেতন ১০,০০০/- টাকা।
- যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি (৩ ও ৪ বছরের অনার্সও গ্রহণযোগ্য)। তবে ইংরেজি ভার্সনের জন্য ইংরেজিতে পারদর্শী এবং কম্পিউটারে দক্ষদের অগ্রাধিকার দেওয়া হবে।
২. আইটি অ্যানালিস্ট – ০১ জন
- বেতন: গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০/-)।
- যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের স্নাতক ও স্নাতকোত্তর। HTML, C++, Java, Python ইত্যাদিতে জ্ঞান এবং নিজস্ব সফটওয়্যার ডেভেলপিংয়ের ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সাইবার সিকিউরিটি ও এআই-তে পারদর্শীদের অগ্রাধিকার।
৩. অফিস সহকারী – ০১ জন (সেনাবাহিনী অবসরপ্রাপ্তদের জন্য চুক্তিভিত্তিক)
- বেতন: গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০/-)।
- যোগ্যতা: ব্যাচেলর ডিগ্রি বা এইচএসসি পাস। অবসরপ্রাপ্ত এনসিওদের ক্ষেত্রে শিথিলযোগ্য। কম্পিউটারে বাংলা (৩৫ গতি) ও ইংরেজি (৪০ গতি) টাইপিং জানতে হবে।
৪. ড্রাইভার – ০১ জন (ভারী গাড়ি চালক – সেনাবাহিনী অবসরপ্রাপ্তদের জন্য চুক্তিভিত্তিক)
- বেতন: গ্রেড-১৫ (৯,৭০০-২৩,৪৯০/-)।
- যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। ভারী গাড়ি চালনার লাইসেন্সসহ ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৫. সিকিউরিটি গার্ড ও ইউএসএম (USM) – ০৬ জন (সেনাবাহিনী অবসরপ্রাপ্তদের জন্য চুক্তিভিত্তিক)
- পদসংখ্যা: সিকিউরিটি গার্ড-০২ জন, ইউএসএম-০৪ জন।
- বেতন: গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০/-)।
- যোগ্যতা: এসএসসি বা জেএসসি পাস। অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
৬. স্কুলবাস হেলপার – ০৬ জন (চুক্তিভিত্তিক)
- বেতন: নির্ধারিত ৮,০০০/- টাকা।
- যোগ্যতা: ৮ম শ্রেণি পাস। অভিজ্ঞদের অগ্রাধিকার।
আবেদন ও পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্যাবলি:
- বয়সসীমা: ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর (অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ছাড়া)।
- আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে বা সরাসরি আবেদন পৌঁছাতে হবে।
- পরীক্ষার তারিখ: সকল পদের লিখিত পরীক্ষা আগামী ০১ ডিসেম্বর ২০২৬ তারিখ দুপুর ২:০০ টায় অনুষ্ঠিত হবে।
- আবেদন প্রক্রিয়া: প্রার্থীর আবেদনপত্রসহ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্র ও চেয়ারম্যানের চারিত্রিক সনদের সত্যায়িত ফটোকপি ‘অধ্যক্ষ ও সদস্য সচিব, সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ’ বরাবরে পাঠাতে হবে।
- আবেদন ফি: ১ ও ২ নং পদের জন্য ৫০০/- টাকা এবং ৩ থেকে ৬ নং পদের জন্য ৩০০/- টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার (অফেরতযোগ্য) যুক্ত করতে হবে।
বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট (www.mgsc.edu.bd) ভিজিট করতে অনুরোধ করা হয়েছে।

dhakanews36.com