নিজস্ব প্রতিবেদক / বিনোদন ডেস্ক প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬
ছোট পর্দা ও চলচ্চিত্রের পরিচিত অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তাঁর মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
শুটিং ইউনিট ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুতও হয়েছিলেন তিনি। একপর্যায়ে হোটেলের কক্ষে তাঁকে ডাকতে গিয়ে ইউনিটের এক সদস্য বিছানায় পড়ে থাকতে দেখেন এবং কোনো সাড়াশব্দ না পেয়ে অন্যদের খবর দেন। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, তিনি আর নেই। প্রাথমিকভাবে স্ট্রোক বা হৃদ্ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সোহেল খানের এই আকস্মিক প্রয়াণে নাটক ও চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী এবং দর্শক-ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

dhakanews36.com