নিজস্ব প্রতিবেদক:
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা জেলা শাখা ও এর অঙ্গসংগঠন।
ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নির্দেশনায় এই কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে চলমান পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। যেকোনো মূল্যে এই ধরনের ষড়যন্ত্র রুখে দিতে ঢাকা জেলা যুবদল ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দেন।
কর্মসূচিতে ঢাকা জেলা যুবদলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

dhakanews36.com