নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে বিভিন্ন কারখানায় ভাঙচুর ও হামলার ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা দুই হাজার তিনশতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে এবং পুলিশ এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।






dhakanews36.com